শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন সিনেমায় দিলারা জামান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান গেল ঈদে মুক্তিপ্রাপ্ত আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের দাদির ভূমিকায় অভিনয় করেছেন। রাজকুমারে দাদি ও নাতির অনবদ্য রসায়নও দর্শককে মুগ্ধ করেছে। সিনেমাটিতে দিলারা জামানের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। সিনেমায় শেষ মুহূর্তে বাবা ও ছেলের অনবদ্য অভিনয়েও মুগ্ধ হয় দর্শক।
রাজকুমার সিনেমায় কাজ করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘খুব ভালো অভিজ্ঞতা ছিল সিনেমাটিতে কাজ করার। আনন্দ নিয়ে কাজ করেছি। সবাই আমাকে সম্মান করেছেন। সিনেমাটি বেশ ভালো চলছে শুনেছি। খুব ভালো ব্যবসাও করছে। এটাই আসলে ভালো লাগার। বাংলা সিনেমা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এটাই চেয়েছি আজীবন।’ এবার আরও একটি নতুন সিনেমায় অভিনয় করছেন নন্দিত এ অভিনেত্রী। এম রাহিম পরিচালিত এ সিনেমার নাম ‘জংলি’। এতে দিলারা জামান এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা বুবলীর দাদির চরিত্রে অভিনয় করছেন। এ প্রসঙ্গে দিলারা জামান জানান, গতকাল থেকে রাজধানীর মিরপুরে তিনি জংলির শুটিংয়ে অংশ নিয়েছেন। টানা দুই দিন এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। জংলি সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সিনেমার গল্পটি খুবই ভালো। আমার চরিত্রটিও সুন্দর। এ সিনেমা উপভোগ্য হবে বলে আশা করছি।’
দিলারা জামান জানান, প্রচ- এ গরমে অনেক কাজ চাইলেও তিনি করতে পারছেন না। তাই যে কাজগুলোর প্রতি বেশি ভালো লাগা জন্মাচ্ছে সেগুলোই করার চেষ্টা করছেন। কারণ ঢাকার উত্তরার বাসায় তিনি একাই থাকেন। দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তাই ভীষণ সতর্কভাবে চলাফেরা করতে হয় তাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com