বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

দেশের জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনের লক্ষ্যে, গলাচিপা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সকাল দশটায় পুষ্টি সমন্বয় কমিটির সুযোগ্য সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কমিটির সদস্য সচিব ডাঃ মেজবাহ উদ্দিন এর সঞ্চালনায় নারী শিশু গর্ভবতী মা সহ জনসাধারণের সুষম খাদ্য পুষ্টি বিষয়ে নানাবিধ কর্মপরিকল্পনা ও করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ডাঃ মোহাম্মদ নুর উদ্দিনের বিষয়বস্তু পর্যালোচনা এবং স্কিনের প্রদর্শিত করা হয়। সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বলেন আমরা সমাজের সকল সচেতন ও জনপ্রতিনিধি বিভিন্ন সভাস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টি বিষয়ে মানুষকে সচেতন করতে পারি তাহলে পুষ্টিহীনতার অগ্রগতি হবে এবং পুষ্টি সমন্বয়ে কমিটির দায়িত্ব সফল হবে। সভার পূর্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবসের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা রেলি ও গাছের চারা রোপণ করা হয়। উভয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আল আমিন,গোলখালী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন, সিনিয়র সাংবাদিক শংকরলাল দাস, সাংবাদিক সুমিত কুমার দত্ত মলয়, ও কেয়ার প্রতিনিধি জেলা পুষ্টি ব্যবস্থাপক রিনা হেলেনা গোমেজ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com