বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাইলস্টোন কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহ বুলবুল
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

আনন্দমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। সংবর্ধনার মনোজ্ঞ আয়োজনে উক্ত প্রতিষ্ঠানের প্রায় পাঁচশত কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাইলস্টোন কলেজ থেকে সফলভাবে এইচএসসি পাসের পর যেসকল শিক্ষার্থী বুয়েট, মেডিকেল, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বহির্বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে মূলত: এই আয়োজনের মাধ্যমে সেসকল প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। গত ৬ মে, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামাল উদ্দিন সেমিনার হলে অনুষ্ঠি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজনটি এক পর্যায়ে রূপ নেয় স্মৃতি জাগানিয়া মিলন মেলায়। কৃতীদের প্রাণবন্ত আয়োজনে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবান্ধব এমএনআরএস ট্রাস্ট’র পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম এবং মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম এবং কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে ছিলো ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নজরকাড়া সাংস্কৃতি অনুষ্ঠান যেখানে একক ও দলগত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com