বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

ইসরাইল-মার্কিন সম্পর্কের কোনো ‘রেড লাইন’ নেই: ব্লিঙ্কেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এমন কোনো সীমানা বা ‘রেড লাইন’ নেই যেটা অতিক্রম করলে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে। তবে আমরা রাফায় তাদের পূর্ণমাত্রার অভিযান শুরুর বিষয়ে সতর্ক করেছি। গত রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ শো’তে গাজার দক্ষিণের শহর রাফা ইস্যুতে বাইডেনের নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে এ কথা বলেছেন তিনি।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে বলা হয়েছে, ব্লিঙ্কেন মনে করেন ১৫ লাখ বাসিন্দার আশ্রয় স্থল রাফা শহরে সর্বাত্মক ইসরাইলি হামলায় হামাস নির্মূল হবে না; বরং সেখানে একটি জাতিগত বিদ্বেষ ছড়িয়ে পড়বে। এতে প্রাণ হারাবে বেসামরিক মানুষ। ইসরাইলকে সতর্ক করার পাশাপাশি ব্লিঙ্কেন বারবার ৭ অক্টোবর থেকে তেল আবিবকে বাইডেন প্রশাসনের সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রাফা শহরে লাখ লাখ বেসামরিক লোকজনের আশ্রয় স্থল হওয়ায় তেল আবিবকে সেখানে স্থল অভিযান থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইলকে অস্ত্র বন্ধের হুমকির বিষয়ে জানতে চাইলে ব্লিঙ্কেন বলেছেন, দেখুন যখন ইসরাইলের কথা আসে তখন তাদের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ‘রেড লাইন’ বা বৈরি সীমারেখা নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com