বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এসি থেকে দুর্গন্ধ বের হলে দ্রুত যা করবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪

তীব্র তাপপ্রবাহে এসি ব্যবহার করে বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে গেছে। তারপরও দেখা যায় ঘর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। কিংবা এসি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বেশ কয়েকটি কারণে এমন হতে পারে। অনেকবেশি এসি চালালে, তাপমাত্রা ঠিক না রাখালে, ফিল্টারে ময়লা জমলে এসি থেকে দুর্গন্ধ বের হতে পারে। এসি বেশি তাপমাত্রায় চালালে ভিতরে আদ্রতা জন্মায়। সেই থেকে অনেক সময় ব্যাকটেরিয়ার উপদ্রব হয়। এছাড়া এসির ভেতরে ধুলা জমলেও দুর্গন্ধ ছড়ায়। একেকটি এসি থেকে একেকরকম দুর্গন্ধ বের হয়। সেই দুর্গন্ধেরও কিন্তু প্রকারভেদ রয়েছে। কারণ সেই দুর্গন্ধের কারণও ভিন্ন। যেমন ধরুন, এসি থেকে নোংরা মোজার মতো গন্ধ বেরোলে বুঝতে হবে, ভেতরে ধুলো জমেছে। এমনকি ব্যাকটেরিয়া হলেও এমনই গন্ধ হয়। এসির ভেতরে কীট-পতঙ্গ মরে গেলে পঁচা ডিমের মতো দুর্গন্ধ ছড়াতে পারে। এসির মোটর বা কোনো যন্ত্রাংশ খারাপ হলেও দুর্গন্ধ বের হতে পারে। সেক্ষেত্রে পোড়া গন্ধ বেরোবে। এসির কোনো অংশ অতিরিক্ত গরম হলে বাইকের এক্সহস্টের মতো গন্ধ বের হতে পারে। এসি থেকে দুর্গন্ধ বের হলে প্রথমেই এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন। এসিতে কোনোভাবেই যেন পানি প্রবেশ না করে! এসির ড্রেন প্যান পরিষ্কার রাখতে হবে। গরমের মরশুম শুরুর আগেই এসি সার্ভিস করিয়ে নিতে হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com