বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন

নুরুল ইসলাম (পলাশবাড়ী) গাইবান্ধা
  • আপডেট সময় রবিবার, ১৯ মে, ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনে গত শনিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। স্বর্তঃফূত ভাবে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেন। শনিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে বিকেলে ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনে মোট ভোটার ৯২ জন। ১২ টি পদের মধ্যে ধর্মীয় সম্পাদক সাইদুর রহমান রঞ্জু ও অর্থ সম্পাদক পদে জাকারিয়া নবী মন্ডল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। বাকি ১০ টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচন শেষে ফলাফলে জানা যায়, সভাপতি পদে আমিনুল ইসলাম রানা ৭৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে আজাদুল ইসলাম সাবু ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর তিনি পেয়েছেন ৪৮ ভোট,সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান আসাদ তিনি পেয়েছেন ৬৫ ভোট, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম রতন তিনি পেয়েছেন ৫০ ভোট এছাড়া কার্যকারী সদস্য পদে ১ নং সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল মাজেদ প্রধান তিনি পেয়েছেন ৫১ ভোট, সাঈদ আনোয়ার উজ্জল ৪০ ভোট,ফরহাদ হোসেন রঞ্জু ৩৮ ভোট,জহুরুল ইসলাম ৩৫ ভোট, আনিছুর রহমান ৩৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। এ নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অহেদুল ইসলাম, গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com