ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি-ডেপুটি স্পিকার Logo চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Logo জামালপুরের মেলান্দহে ড. হায়দারের স্মরণসভা ও আইনশৃঙ্খলা মিটিং Logo শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ Logo জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমীন হত্যামামলায় গ্রেফতারী পরোয়ানা জারী Logo ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন Logo নবীনগর প্রেসক্লাবের ৪০তর্ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার যাচাই সম্পর্কিত খুলনায় কর্মশালা Logo চিতলমারীর অন্তরালে পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা Logo মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময়

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লন্ডনের একটি স্থানীয় হোটেলে মাথা ঘুরে পড়ে যাবার পর হোটেল কর্মীরা উনাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্বশীল একাধিক সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সাল থেকে তিনি নিজ মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগে তিনি বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন জায়গায় গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি।
সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল— তিন মাধ্যমেই সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল খালিদীর। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা করেছেন তিনি।
২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
২০১৭ সালের ১২ ডিসেম্বর চীন-বাংলাদেশ মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষ্যে এ সম্মাননা দেওয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশেও তৌফিক ইমরোজ খালিদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। ২০১৭ সালের এক প্রতিবেদনে বিডিনিউজকে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম সার্বক্ষণিক সংবাদ প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়।
তবে লন্ডনে তার মৃত্যুর কারণ, বয়স এবং শেষ সময়ের অন্যান্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি-ডেপুটি স্পিকার

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

আপডেট সময় ১১:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬