বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তামিলনাড়ু জয় করলো তানভীর পিয়ালের ‘রিটার্ন’

বিনোদন:
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

ভারতের তামিলনাড়ুতে দুটি চলচ্চিত্র উৎসবে পৃথক পুরস্কার জিতেছে চট্টগ্রামের ছেলে তানভীর পিয়ালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিটার্ন’। রোহিপ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট এশিয়ান শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি বেস্ট ডেবু শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে সিত্তান্নাভাসাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে।
ইকরাম ফরিদ চৌধুরীর গল্প অবলম্বনে তানভীর পিয়াল নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তৌকির মাহমুদ ও সায়মন মারমা। মাত্র দুটি চরিত্রের সাহায্যে গড়ে উঠেছে সাত মিনিটের এ গল্প। এর চিত্রনাট্যও তানভীর পিয়ালের লেখা। সিনেমাটোগ্রাফার শারাফাত আলী শওকতের সুদক্ষ ক্যামেরা পরিচালনা ও সম্পাদনায় সিনেমাটির শরীর নির্মিত। সাউন্ড ডিজাইন করেছেন লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট নাহিদ মাসুদ ও শারমিন দোজা। চলচ্চিত্রের স্কোরটি তৈরি করেছেন তৌকির মাহমুদ।
‘রিটার্ন’ এক বিষণ্ন ও জীবন থেকে পালাতে চাওয়া তরুণের গল্প। সিনেমার শুরুতে তরুণটির মোবাইল ফোনে বাড়িওয়ালার বারংবার ফোনকল ও ইতস্তত ছড়িয়ে থাকা সরকারি চাকরির প্রস্তুতির বই-পত্র ছড়িয়ে থাকতে দেখা যায়- যা থেকে সহজেই অনুমেয় বেকারত্ব ও অর্থাভাবের কষাঘাতে জর্জরিত এক তরুণেরই গল্প দেখাতে চলেছেন নির্মাতা। ফ্যানে গামছা ঝুলিয়ে আত্মহত্যায় নিজেকে সঁপে দেওয়ার ঠিক আগ মুহূর্তেই দরজায় করাঘাত গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভ্যান গঘের অনুপ্রেরণায় সিনেগঘ নামের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়, যা এরই মধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষ দেখেছেন। এছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হচ্ছে। ভারতের তামিলনাড়ুতে রোহিপ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট এশিয়ান শর্ট ফিল্ম হিসেবে এবং সিত্তান্নাভাসাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে বেস্ট ডেবু শর্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে এটি। রোমানিয়ার ইস্টার্ন ইউরোপ ফিল্ম ফেস্টিভাল, রাশিয়ার শর্ট শট ফেস্ট এবং কানাডার কিনো ফিল্ম ফেস্টিভালে এটি প্রদর্শন ও পুরস্কারের জন্য অফিসিয়াল সিলেকশন পেয়েছে।
তানভীর পিয়াল জানান, স্বীকৃতি সবসময়ই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। বাংলাদেশে সিনেমা নির্মাণের প্রেক্ষাপটে চট্টগ্রামে বসে এ ধরনের প্রচেষ্টা সবসময়ই দুরূহ। নানান প্রতিবন্ধকতাকে জয় করে সিনেমা তৈরি করার পর সেই সিনেমা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া অবশ্যই বিশেষ কিছু। সামনে আরো বেশ কিছু ফেস্টিভালে এটি দেখানো হবে। এসব উৎসবেও আমাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাংলাদেশের সিনেমার এক নতুন পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবে বলে আশা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com