বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

হামাস নেতারা কাতার থেকে ইরাক যাচ্ছেন!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী নেতারা কাতার থেকে ইরাক চলে যাচ্ছেন বলে খবরে প্রকাশ। ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেয়ায় তাদেরকে কাতার ছাড়তে হচ্ছে বলে গুঞ্জন রয়েছে।
দি ন্যাশনাল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি সরকার গত মাসে হামাস নেতাদের গ্রহণ করার বিষয়টি অনুমোদন করে। সেখানে হামাস নেতাদের সুরক্ষা এবং অন্যান্য সুবিধা প্রদানের দায়দায়িত্ব ইরান নেবে বলে এক ইরাকি এমপি জানিয়েছেন। তবে হামাস এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কাতার থেকে ইরাকে যাওয়া নিয়ে প্রকাশিত খবরে কোনো সত্যতা নেই।
দি ন্যাশনালে প্রকাশিত খবরে বলা হয়, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং ইরাকি ও ইরানি সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
ইরানের সাথে ঘনিষ্ঠ ওই ইরাকি এমপি আরো দাবি করেন, হামাস নেতাদের বাগদাদে চলে আসা নিয়ে ইরাকি রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে কোনো ঐকমত্য হয়নি। অনেকে মনে করছে, এর ফলে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব আরো বাড়বে। কিন্তু এই মতানৈক্য সত্ত্বেও ইরাক সরকার হামাস নেতাদের বাগদাদে থাকতে দিতে রাজি হয়েছে। তবে ইরাকি সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
তবে কবে নাগাদ হামাস নেতারা বাগদাদে যাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। হামাস সম্প্রতি বাগদাদে একটি রাজনৈতিক অফিস খুলেছে। এই অফিসের দায়িত্বে রয়েছেন সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল হাফি।
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে হামাস নেতারা বাগদাদ চলে যেতে পারেন বলে খবরটি প্রকাশিত হলো। যুদ্ধবিরতি প্রশ্নে অগ্রগতি না হওয়ার জন্য হামাসকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। তবে হামাস বলছে, ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় তা হচ্ছে না।
যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হলে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কার করার হুমকি দেয়া হয়েছে বলেও জানা গেছে। সূত্র : জেরুসালেম পোস্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com