শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলপুরে রাস্তার কাজে গাফেলতি জনদুর্ভোগ চরমে

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন বওলা ইউনিয়নের কোকাইলগামী প্রকল্পের রাস্তার কাজ নিয়ে গরিমসি করায় বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ডালিম ও স্থানীয় ঠিকাদার খোকন খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এছাড়াও এলাকাবাসির অভিযোগ রয়েছে, বর্তমানে বওলা থেকে কোকাইল গামী ১ কিলোমিটার রাস্তা মাননীয় জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি জনগনের যাতায়াতের জন্য প্রকল্পের কাজ দেন। আনুমানিক ২ মাস চলে গেলেও ভেকু দিয়ে রাস্তা খনন করে রেখে এখন আর কাজের অগ্রগতি নেই। যা নিয়ে চরম ভোগান্তিতে স্থানীয়রা। এলাকাবাসীর পক্ষে আওয়ামীলীগ নেতা মো: শাহিন মন্ডল বলেন আমরা জনগণের ভোগান্তির কথা বলতে গেলে বর্তমান চেয়ারম্যান কর্নপাত করে না। ঠিকাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা ঈদের আগে কাজ ধরেছিলাম পর্যাপ্ত পরিমাণে ইট, বালু, সুরকি না পাওয়া ও বৃষ্টির জন্য কাজ করতে দেরি হচ্ছে। দ্রুত গতিতে আমরা কাজ ধরেছিলাম। আবহাওয়ার প্রতিকূলতা এবং ঈদুল আযহার ও কোরবানির নানাবিধ ঝামেলায় রাস্তার কাজটি সম্পূর্ণ করতে পারিনি। ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহবুব রহমান ডালিম বলেন, আমরা দ্রুত গতিতে বওলা থেকে কোকাইল রাস্তাটি দ্রুত চলাচলের জন্য উপযোগী করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com