রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিডনি বিকল হতে যাওয়া রিকশাচালক সিরাজুলকে বাঁচাতে সাহায্যের আবেদন

সঞ্জিত চন্দ্র শীল (হোসেনপুর) কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

কিশোরগঞ্জের হোসেনপুরে কিডনি বিকল হতে যাওয়া হতদরিদ্র রিকশাচালক সিরাজুল(৪২) ইসলাম অর্থসংকটে চিকিৎসা করাতে পারছেন না। সে উপজেলার ৪ নম্বর আড়াইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ধনকুড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। জানা যায়, তিনি জমি-জমা বিক্রি করে এতোদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু অর্থাভাবে সেখানে চিকিৎসা চালাতে ব্যর্থ হয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। সিরাজুলের পিতা সুলতান মিয়া জানান,রিকশা চালিয়ে এতোদিন তার সংসার ভালোই চলছিলো কিন্তু কিডনীতে সমস্যা হওয়ার পর রিকশা চালাতে পারছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছে। তাছাড়া ব্যয়বহুল এ রোগের চিকিৎসা করানোর মতো টাকা পয়সাও পরিবারের কাছে নেই। তাই ছেলের সুচিকিৎসার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। সাহায্য পাঠাতে সিরাজুলের বিকাশ একাউন্ট নম্বর (পার্সোনাল) ০১৭৩৫-৪৮৯৯৫৪ এবং নগদ একাউন্ট নম্বর ০১৭৯৬-৮৬৫২৭১ (পার্সোনাল)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com