বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশী, পাকিস্তানি ও কাশ্মিরি প্রার্থীদের জয়জয়কার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে স্যার কিয়ার স্টারমার-এর নেতৃত্বাধীন লেবার পার্টি। এই বিশাল জয়ের মধ্য দিয়ে ১৪ বছর পরে দলটি আবারও ব্রিটেনের রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছে। প্রধানমন্ত্রী হয়েছেন স্যার কিয়ার স্টারমার। সেই নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিবিদও। তারা হলেন- রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ড. রূপা হক ও আপসানা বেগম। তারা সবাই লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রুশনারা টানা পঞ্চমবারের মতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ ও ড. রূপা টানা চতুর্থবারের মতো এবং আপসানা টানা দ্বিতীয়বারের মতো এমপি হিসেবে জয়ী হলেন।
এছাড়া ইউরোপের এই দেশটির এই নির্বাচনে পাকিস্তানি ও কাশ্মিরি প্রার্থীদের জয়জয়কার লক্ষ্য করা গেছে। সর্বশেষ এই নির্বাচনে অন্তত ১৫ জন পাকিস্তানি ও কাশ্মিরি বংশোদ্ভূত প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। গত শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো জাতিগত পাকিস্তানি এবং কাশ্মিরি রাজনীতিবিদরা ব্রিটিশ সাধারণ নির্বাচনে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছেন। এতে করে এবারের নির্বাচনেই যুক্তরাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে বৈচিত্র্যময়’ সংসদ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত জাতিগত সংখ্যালঘু পটভূমির ৮৭ জন প্রার্থীর মধ্যে কমপক্ষে ১৫ জন পাকিস্তানি ও কাশ্মিরি বংশোদ্ভূত প্রার্থী জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।
পাকিস্তানি এবং কাশ্মিরি প্রবাসী গোষ্ঠীগুলো তাদের জয়কে স্বাগত জানিয়েছে এবং বলেছে, বৃহত্তর সম্প্রদায় কাশ্মির এবং ফিলিস্তিনে অবৈধ দখলদারিত্বের অধীনে বসবাস করা মানুষসহ তাদের অন্যান্য সমস্যাও সংসদে উত্থাপন করবে বলে তারা আশা করে। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, যুক্তরাজ্যে এবারের নির্বাচনে আফজাল খান, ইমরান হুসেন, নাজ শাহ, ইয়াসমিন কোরেশি, মোহাম্মদ ইয়াসিন, তাহির আলী, শাবানা মাহমুদ, জারা সুলতানা, ডা. জুবায়ের আহমেদ, নওশাবাহ খান, ডা. রোসেনা আলিন-খান লেবার পার্টির মনোনয়নে নির্বাচিত হয়েছেন।
এছাড়া আইয়ুব খান এবং আদনান হুসেন গত সপ্তাহের এই নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অন্যদিকে সাকিব ভাট এবং নুসরাত গনি কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসাবে নির্বাচনে জয়ী হয়েছেন। লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। কাশ্মির এবং পাকিস্তানি প্রবাসী গোষ্ঠীর বিশিষ্ট নেতা ফাহিম কায়ানি সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ‘সংখ্যালঘু গোষ্ঠী থেকে এই প্রার্থীদের জয় কমিউনিটির জন্য বেশ উৎসাহব্যাঞ্জক। এটি আমাদের আশা এবং সমৃদ্ধির বার্তা দেয়।’ কায়ানি আরও বলেন, বিজয়ী এই প্রার্থীরা এমন সব ভোটারদের কাছ থেকেই প্রধানত ভোট পেয়েছেন যারা আশা করে, নবনির্বাচিত আইন প্রণেতারা কাশ্মিরি এবং ফিলিস্তিনিদের কণ্ঠস্বর হয়ে উঠবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com