বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান কাদেরের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের আদেশ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা জেনেছি, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে কোটা সংক্রান্ত বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা তত দিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। একইসঙ্গে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহারে শিক্ষার্থীদের আহ্বান জানান সেতুমন্ত্রী।
আদালতের আদেশের পরেও শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন। তারা যদি কর্মসূচি প্রত্যাহার না করেন সে ক্ষেত্রে বিকল্প কী ভাবছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আদালত প্রধান বিচারপতির নেতৃত্বে যে রায়টি দিয়েছেন, এর প্রতিক্রিয়ায় এই মুহূর্তে তারা সাড়া দিচ্ছে কি দিচ্ছে না—এটারও তো একটা সময় লাগে! এই মুহূর্তেই এ ব্যাপারে মন্তব্য করা আমার মনে হয় সমীচীন নয়। আমরা আজকের দিন দেখি, কালকের দিন দেখি।’
কোটা নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে কাদের বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আমরা আশা করি, আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন।’
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী গত রোববার ও সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এর একদিন পর আজ বুধবার আবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com