শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজাযুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত: বাইডেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এতে এরই মধ্যে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। সেখানে গাজা ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে অসহযোগিতা করছে নেতানিহুর সরকার। মার্কিন সরকার যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে বলেও উল্লেখ করেছেন বাইডেন। বর্তমান প্রস্তাবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই রাজি। তবে আলোচনার পর্যায়ে কিছু জটিলতা রয়েছে। বাইডেন বলেন, এখনো অনেক সমস্যা রয়েছে। কিন্তু আমরা সমাধানের চেষ্টা করছি। বিষয়টি ইতিবাচক রয়েছে এবং চুক্তি কার্যকর করার ক্ষেত্রে আমি বদ্ধপরিকর। তাছাড়া এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
গত বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনকালে নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই মন্তব্য করেন। তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলি বাহিনীর বেসামরিক নাগরিকদের নৃশংস হত্যা, হাসপাতাল ও ত্রাণ সেন্টারে হামলার বিষয়টিও উল্লেখ করেন। সূত্র: আল-জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com