ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে চায়না দুয়ারির মরণফাঁদে দেশীয় মাছ, নীরব প্রশাসন Logo পাঁচবিবি সোনালী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন Logo বগুড়ায় গরিব মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে বাইসাইকেল, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ Logo প্রেমের বিবাহের পর ২কন্যার জননী স্বামীর নির্যাতনে হাসপাতাল বেডে কাতরাচ্ছেন Logo উলিপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান Logo দিনাজপুরে শিক্ষার্থীদের সাইবার ও ট্রাফিক নিরাপত্তায় পুলিশ সুপারের লিফলেট বিতরণ Logo কালিয়া দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা Logo সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগে এনসিপি নেতা তামিম আহমেদ বহিষ্কার Logo মধুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষকের কলা ও আনারস বাগানের বেহাল অবস্থা Logo প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী

মাইলস্টোন কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • 4

‘শিক্ষকদের পাশে থেকো : পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ এমন প্রতিপাদ্যের প্রতি একাত্মতা প্রকাশ করে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। ৫ অক্টোবর ২০২৬, যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উলক্ষে মাইলস্টোন কলেজে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো প্রদর্শনী, আলোচনা সভা, গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান, কৃতী শিক্ষার্থীদের জন্য পুরস্কার এবং বর্ণাঢ্য শোভাযাত্রা।
শিক্ষকদের অসামান্য অবদানকে সম্মান জানাতে আয়োজিত আলোচনা সভায় নিজের শিক্ষকতা জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক। মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মোঃ মাসুদ আলমের সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠিত শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইংরেজি ভার্সনের উপাধ্যক্ষ ইফতেখার হোসেন এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘একজন আদর্শ শিক্ষক কেবল পাঠ দান করেন না; তিনি সমাজ ও জাতির পথপ্রদর্শক হিসেবে আলো ছড়িয়ে যান আজীবন। শিক্ষা দেন মানবিকতা, দায়িত্ববোধ ও নৈতিকতা।’ আলোচনা সভায় উঠে আসে শিক্ষকদের পেশাগত সুরক্ষা, নিরাপদ কর্মক্ষেত্র, অর্থনৈতিক ওৃ বস্তুগত অধিকার, মতপ্রকাশের স্বাধীনতার কথা যা প্রত্যেক শিক্ষকের পেশাগত মর্যাদা রক্ষায় অপরিহার্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে চায়না দুয়ারির মরণফাঁদে দেশীয় মাছ, নীরব প্রশাসন

মাইলস্টোন কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

আপডেট সময় ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬