ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি-ডেপুটি স্পিকার Logo চৌদ্দগ্রামে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Logo জামালপুরের মেলান্দহে ড. হায়দারের স্মরণসভা ও আইনশৃঙ্খলা মিটিং Logo শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দিল সুনামগঞ্জ জেলা পরিষদ Logo জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমীন হত্যামামলায় গ্রেফতারী পরোয়ানা জারী Logo ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন Logo নবীনগর প্রেসক্লাবের ৪০তর্ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার যাচাই সম্পর্কিত খুলনায় কর্মশালা Logo চিতলমারীর অন্তরালে পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সংবর্ধনা Logo মতলব উত্তরে সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময়

জিলকদ মাসের গুরুত্ব ও ফজিলত

২ জুন বৃহস্পতিবার থেকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলকদ মাস গণনা শুরু হয়েছে। হিজরি সালের ১১তম মাস জিলকদ। হজের তিন মাসের দ্বিতীয় মাসও এটি। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে যে কটি ওমরাহ করেছেন তার সব কটি করেছেন এ জিলকদ মাসে। এ মাসেই সংঘটিত হয়েছিল হুদায়বিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ান। রমজান-পরবর্তী ঈদের মাস শাওয়াল ও হজের মাস জিলহজের আগের মাস হওয়ায় জিলকদ মাসটি অনেক তাৎপর্যপূর্ণ। জিলকদ মাসটির প্রকৃত নাম হলো জুল-আল-কাআদাহ। আর এর অর্থ হলো বসা বা স্থিত হওয়া এবং বিশ্রাম নেওয়া। রজব থেকে শাওয়াল মাস পর্যন্ত চারটি মাস মুমিন মুসলমান ধারাবাহিক ইবাদতে ব্যস্ত সময় পার করেন।
ইবাদতের প্রস্তুতিমূলক বিশ্রাম : জিলকদ মাসের প্রকৃত আরবি নাম হলো ‘জুলকাআদাহ’। ফারসিতে ‘জিলকাআদা’; উর্দুতে ‘জিলকাআদ’; বাংলায় ‘জিলক্বদ’ রূপ ধারণ করেছে। ‘জুলকাআদাহ’ বা ‘জিলকদ’ অর্থ হলো বসা বা স্থিত হওয়া, বিশ্রাম নেওয়া। জিলকদ মাসের আগের চার মাস (রজব, শাবান, রমজান ও শাওয়াল) ধারাবাহিক নির্ধারিত ইবাদতে ব্যস্ততম মাস। যেমন : রজব হলো আল্লাহর মাস, ইবাদতের ভূমিকর্ষণের মাস, বেশি বেশি নফল ইবাদতের মাস। শাবান হলো রাসুলুল্লাহ (সা.)-এর মাস, ইবাদতের বীজ বপনের মাস; নিসফ শাবান বা শবেবরাত এবং সর্বাধিক নফল রোজা ও নফল ইবাদতের মাস। রমজান হলো উম্মতের মাস, ফসল তোলার মাস, ফরজ রোজা, তারাবির নামাজ, কিয়ামুল্লাইল; কোরআন নাজিলের মাস এবং ইবাদতুতিলাওয়াতে মশগুল থাকার মাস। শাওয়াল মাস হলো ঈদুল ফিতর, সদকাতুল ফিতর ও নির্ধারিত সুন্নত ছয় রোজার মাস। অনুরূপ জিলকদ মাসের পরের দুই মাস জিলহজ মাস ও মহররম মাস) ইবাদতে ব্যস্ততর মাস। যেমন : জিলহজ মাস হজ, ঈদুল আজহা ও কোরবানির মাস; মহররম মাস আশুরার মাস। অর্থাৎ জিলকদ মাসের আগের চার মাস যেমন ইবাদতে ব্যস্ততায় মশগুল থাকতে হয়, তেমনি জিলকদ মাসের পরের দুই মাসও ইবাদতে আকুল থাকতে হবে। মাঝের একটি মাস জিলকদ, যেহেতু মুমিন সামান্য বিশ্রামের ফুরসত পেয়ে থাকেন, তাই এ মাসের নাম জুলকাআদাহ (জিলকদ) বা বিশ্রামের মাস।
জিলকদ মাসের স্মরণীয় ঘটনা :
* এটি যেকোনো যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধের মাস। * ১ জিলকদ : হুদায়বিয়ার সন্ধি সংঘটিত হয়। * এ মাসেই বাইয়াতে রেদওয়ান অনুষ্ঠিত হয়েছিল। * ৮ জিলকদ : মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালনকে ফরজ করা হয়েছে। * ২৫ জিলকদ : হজরত ইবরাহিম আলাইহিস সালাম ও হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম। * ২৫ জিলকদ : পবিত্র কাবা শরিফ পৃথিবীতে প্রথম ভিত্তি স্থাপিত হয় বলে জানা যায়। * ৭ম হিজরির জিলকদ মাসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম ওমরাহ পালন করেছিলেন। * এ মাসেই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জীবনের সব ওমরাহ পালন করেন।
জিলকদ মাসের আমল : জিলকদ মাসের আমল হলো : প্রতি মাসের মতো এই জিলকদ মাসের ১, ১০, ২০, ২৯ ও ৩০ তারিখে নফল রোজা পালন করা। চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বিজের আদি পিতা প্রথম নবী হজরত বাবা আদম (আ.) সুন্নত রোজা রাখা। প্রতি সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নতে নববি রোজা পালন করা। প্রতি শুক্রবার নফল রোজা রাখা। সালাতুত তাসবিহ এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত নফল নামাজ (তাহাজ্জুদ, ইশরাক, চাশত বা দুহা, জাওয়াল ও আউওয়াবিন) পড়া। বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এবং বেশি বেশি নফল নামাজ পড়া। দান-খয়রাত বেশি বেশি করা। জিলহজ মাসের ৯টি সুন্নত রোজা ও মহররম মাসের ১০টি রোজার প্রস্তুতি হিসেবে এ মাসে কিছু হলেও নফল রোজা রাখা আর যাদের সামর্থ্য ও সুযোগ রয়েছে, অর্থাৎ যাদের ওপর হজ ফরজ তাদের হজের প্রস্তুতি গ্রহণ করা এবং কোরবানির প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন। লেখক : এম এ কামিল হাদিস
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা,drmayed96@gmail.com

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি-ডেপুটি স্পিকার

জিলকদ মাসের গুরুত্ব ও ফজিলত

আপডেট সময় ১১:০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬