ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ২২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সময়সীমার আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে। গত সোমবার (১৬ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করেছিল সৌদি আরব।
পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ানো হয়।
একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায়ও হজযাত্রী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এসব কোটা পূরণের লক্ষ্যে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে ২২ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম আর চালু থাকবে না।
এদিকে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

আপডেট সময় ১২:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬