ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

ইসলামে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব

ইসলাম কৃষি ও খাদ্য উৎপাদনকে বিশেষ মর্যাদা দিয়েছে। আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায় আর তা থেকে পাখি কিংবা মানুষ বা চতুষ্পদ জন্তু খায়, তবে তা তার পক্ষ থেকে সদকা বলে গণ্য হবে।’ (বুখারি, হাদিস : ২৩২০)
হাদিসটি কৃষিকাজের অসাধারণ ফজিলত তুলে ধরে। একজন কৃষক নিজের জীবিকা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্যের জোগান দেন, প্রাণীর আহারের ব্যবস্থা করেন এবং পরিবেশের উপকার করেন। তাঁর উৎপাদিত ফসল যত দিন মানুষ ও প্রাণীর উপকারে আসবে, তত দিন তিনি সদকার সওয়াব লাভের আশা করতে পারেন। অর্থাৎ কৃষিকাজ শুধু পেশা নয়; সঠিক নিয়ত ও কল্যাণকর উদ্দেশ্যে তা ইবাদতেও পরিণত হতে পারে।
শুধু ফসল ফলানো নয়, পশু পালনের মাধ্যমেও খাদ্য উৎপাদনের পাশাপাশি আরো বহুবিধ উপকার ভোগ করা যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার। আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো।’ (সুরা : নাহাল, আয়াত : ৫)
চতুষ্পদ জন্তু (উট, গরু, ছাগল ইত্যাদি) মহান আল্লাহর সৃষ্টি, যার লোম ও পশম থেকে আমরা গরম কাপড় তৈরি করে নিজেদের শীত থেকে রক্ষা করি।
অনুরূপ তাদের মাধ্যমে অন্যান্য উপকারও লাভ করে থাকি, যেমনÑতাদের দুধ পান করা, তাদেরকে বাহনরূপে ব্যবহার করা, তাদের মাধ্যমে মালপত্র বহন করা, চাষ করা ইত্যাদি।
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদের পান করাই। আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা খাও।’ (সুরা : মুমিনুন, আয়াত : ২১)
এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জন্তুদের দেহের প্রতিটি অংশ মানুষের কাজে আসে এবং তার দ্বারা মানুষের জীবনধারণের অসংখ্য সরঞ্জাম তৈরি হয়।
জন্তুদের পশম, অস্থি, অন্ত্র ইত্যাদি প্রতিটি অংশ দ্বারা মানুষ জীবিকার কত যে সাজসরঞ্জাম তৈরি করে তা গণনা করা কঠিন। এসব উপকার ছাড়া আরো একটি বড় উপকার এই যে এগুলোর মধ্যে থেকে যেসব জন্তু হালাল সেগুলোর গোশত মানুষের সর্বোৎকৃষ্ট খাদ্য। (তাফসিরে ইবনে কাসির)
তবে এটাও মাথায় রাখতে হবে, ইসলাম শুধু খাদ্যের প্রাচুর্য চায় না; খাদ্যের পবিত্রতা ও উৎকর্ষকেও গুরুত্ব দেয়। আল্লাহ বলেন, ‘হে মানুষ, জমিনে যা আছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ১৬৮)
এখানে হালাল হওয়ার পাশাপাশি ‘তাইয়্যিব’ বা পবিত্র, উত্তম ও ক্ষতিকর উপাদানমুক্ত হওয়ার নির্দেশনাও রয়েছে। সুতরাং ফসলের নামে নিষিদ্ধ মাদক উৎপাদন, খাদ্যে ভেজাল মেশানো, ক্ষতিকর রাসায়নিকের অপব্যবহার, দূষিত পানি দিয়ে উৎপাদন এবং ক্রেতার অজান্তে ক্ষতিকর উপাদান মেশানো ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

ইসলামে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব

আপডেট সময় ১১:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬