ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ সন্ত্রাসী দল আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নাশকতার নির্দেশ দেওয়ার অডিও ফাঁস Logo মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক Logo বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রিজভী Logo গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন Logo আধিপত্যবাদের সব ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হতে হবে : ড. মাহবুব উল্লাহ Logo তিন বছরে ১ হাজারটি বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি Logo সবুজ পাহাড়ের গায়ে সোনালি ধানের সমারোহ Logo ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী Logo বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও অধিকারহারা মানুষের কণ্ঠস্বর। তাঁর জীবন ও রাজনীতির মূল প্রেরণা ছিল মজলুমের পক্ষে আপসহীন অবস্থান। তিনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিসংবাদ
তিনি বলেন, ক্ষমতা কিংবা প্রভাবশালীদের স্বার্থের চেয়ে সাধারণ মানুষের অধিকারকে প্রাধান্য দেওয়া তাকে অনন্য করে তুলেছে। আজকের সমাজেও যখন বৈষম্য, শোষণ ও বঞ্চনার নানা বাস্তবতা বিদ্যমান, তখন তাঁর এই অবস্থান নতুন করে উপলব্ধি করা জরুরি।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা ইনজিমামুল ইসলাম বলেন, মওলানা ভাসানীর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাজনীতি মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। তাঁর সংগ্রামী জীবন, সাহসী উচ্চারণ ও মজলুম মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
নেতৃবৃন্দ বলেন, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করছে এবং তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর সংগ্রাম আজও প্রাসঙ্গিক

আপডেট সময় ১২:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬