বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ভোলা-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম বলেছেন, এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আবার ভোট হবে। ক্ষমতার অপব্যহার করে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান অবৈধ ফ্যাসিস্ট আ’লীগ সরকার বাতিল করেছে। তারা ভেবেছিলো আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু ছাত্রজনতা আওয়ামী লীগের দুঃশাসন আর শোষণের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলে। যা গণঅভ্যুত্থানে পরিণত হয়, ফ্যাসিস্ট অহংকারী স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। আওয়ামী লীগের সরকারের পতন হয়। ছাত্রজনতার আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার
দিয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা সড়কে এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে ঢাকা থেকে বেলা ১২ টায় লঞ্চযোগে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌছলে ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখাঁন উপজেলার অর্ধ লক্ষাধিক বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মী হাফিজ ইব্রাহিমকে ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়া প্রতিটি বাজারে বাজারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ফুলের
শুভেচ্ছা জানান বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। জনসভায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যডভোকেট কাজী আজম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ন আহ্বায়ক শহিদুল আলম, নাসিম কাজী, যুগ্ম আহ্বায়ক কাজী ফিরোজ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, পৌর বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান লিটন, সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি আসরাফ আলী সবুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানিশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোঃ হাফিজ ইব্রাহিম বলেন, যারা এ আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন ও শহীদ হয়েছেন তারাই বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের অধীনে বিএনপি সরকার গঠন করলে তাদের সম্মান থাকবে সবার উপরে। অচিরেই আবার তত্ত্বাবধায়ক সরকার বহাল হবে। যাতে করে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ সময় তিনি বর্তমান অন্তরর্বর্তী সরকারের সকল কর্মকান্ডে সাহায্য করার জন্য সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান। চলমান পরিস্থিতিতে শান্ত থেকে সকল অশুভ শক্তিকে মোকাবেলা করতে করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ ইব্রাহিম বলেন, ভোলায় হিন্দু সম্প্রদায়ের জান মাল নিরাপত্তার দায়িত্ব আামদের আপনাদের সবার। চলমান পরিস্থিতিতে শান্ত থেকে সকল অশুভ শক্তিকে মোকাবেলা করতে করতে হবে। একটি অশুভ শক্তি দেশের সুনাম নষ্ট করতে দেশের বিভিন্ন সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা করে দেশকে অশান্ত করার পাঁয়তারার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোন প্রকার গুজবে কান না দিয়ে দেশ সেবায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।