ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন Logo পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ Logo বদলগাছীতে ৪১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন Logo ত্যাগ-সংগ্রাম ও রাজনৈতিক পথচলায় আলোচনায় শ্যামপুরের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদল Logo রাজিবপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান Logo বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা Logo এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান Logo যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ Logo বাউফলের মেয়ে বিথি কর্মকার বন্যার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন Logo কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা

দায়িত্ব এড়াতে বাথরুমে গিয়ে বসে থাকায় বাড়ছে দাম্পত্যে অশান্তি

বাথরুমে যাওয়ার নাম করে দরজা বন্ধ। হাতে মোবাইল, তারপর একের পর এক রিলস, ভিডিও কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রলিং। এদিকে রান্না, ঘর গোছানো, সন্তানের দেখাশোনা কিংবা অন্য জরুরি কাজের চাপে সঙ্গী প্রায় দিশেহারা। অথচ বাথরুম থেকে বের হওয়ার নামই নেই! অনেকের কাছে এটি নিছক ব্যক্তিগত অভ্যাস হলেও দাম্পত্য সম্পর্কে তৈরি করতে পারে বিরক্তি, ক্ষোভ আর দূরত্ব।
সামাজিক মাধ্যমে এমন আচরণ নিয়েই আলোচনায় এসেছে নতুন একটি শব্দ-‘ওয়েপনাইজড পুপিং’ । কিন্তু বাথরুমে দীর্ঘ সময় কাটানো কীভাবে হয়ে উঠতে পারে দাম্পত্যের অশান্তির কারণ?
‘ওয়েপনাইজড পুপিং’ কথাটি দিয়ে সাধারণত এমন পরিস্থিতি বোঝানো হচ্ছে, যেখানে কেউ শৌচাগারে যাওয়ার প্রয়োজনকে অজুহাত হিসেবে ব্যবহার করে ঘরের কাজ বা পারিবারিক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখেন। বিশেষ করে সঙ্গী যখন রান্না, সন্তানের যতœ কিংবা ঘর সামলানোর মতো কাজে ব্যস্ত, তখন অন্যজন দীর্ঘ সময় বাথরুমে কাটালে সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।
এ নিয়ে আলোচনায় অনেকেই নিজেদের অভিজ্ঞতা তুলে ধরছেন। তাদের অভিযোগ, ঘরের কোনো কাজের দায়িত্ব নেওয়ার সময় এলেই সঙ্গীর বাথরুমে যাওয়ার তাড়া পড়ে। কখনো পেটের সমস্যা, কখনো দীর্ঘ সময় বাথরুমের প্রয়োজনের কথা বলা হয়। আর সেই ফাঁকে মোবাইল ফোনে চলে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং।
সম্পর্কের ভারসাম্য প্রশ্নে
একটি সংসার চালাতে শুধু অর্থ উপার্জনই নয়, ঘরের কাজ, সন্তানের দেখাশোনা এবং পরিবারের নানা দায়িত্বও ভাগ করে নিতে হয়। কিন্তু একজন যদি নিয়মিত কাজের সময় অনুপস্থিত থাকেন, অন্যজনের ওপর স্বাভাবিকভাবেই বাড়তি চাপ তৈরি হয়।
সমস্যাটি শুধু কাজের পরিমাণে সীমাবদ্ধ থাকে না। যে সঙ্গী একা সব সামলাচ্ছেন, তার মনে হতে পারে, তার পরিশ্রমের কোনও মূল্য দেওয়া হচ্ছে না। অন্যদিকে দায়িত্ব এড়িয়ে যাওয়া ব্যক্তির আচরণকে তিনি অসম্মান বা অবহেলা হিসেবেও দেখতে পারেন। এভাবে ছোট একটি অভ্যাস থেকে জমতে পারে দীর্ঘদিনের ক্ষোভ।
আবার অনেকের কাছে বাথরুম হয়ে ওঠে দিনের ব্যস্ততা, মানসিক চাপ কিংবা পারিবারিক কথাকাটাকাটি থেকে সাময়িক দূরে থাকার জায়গা। নিজের জন্য কিছুটা সময় চাওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু সেই সময় পাওয়ার জন্য সঙ্গীকে একা সব দায়িত্ব সামলাতে বাধ্য করলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়।
কমোডে বসে ফোন ঘাঁটাঘাঁটি, শরীরেরও ক্ষতি
দীর্ঘ সময় শৌচাগারে বসে মোবাইল ব্যবহার করার অভ্যাস শুধু সম্পর্কের সমস্যা নয়, শারীরিক অস্বস্তির ঝুঁকিও বাড়াতে পারে। বিশেষজ্ঞরা দীর্ঘক্ষণ কমোডে বসে থাকা এবং অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগ করার অভ্যাস এড়িয়ে চলার পরামর্শ দেন। এতে অর্শ বা পাইলসের সমস্যা তৈরি হওয়া কিংবা আগে থেকে থাকা উপসর্গ বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে।
ফোনে মনোযোগ থাকলে অনেকেই খেয়াল করেন না, কতক্ষণ ধরে বসে আছেন। ফলে প্রয়োজন শেষ হওয়ার পরও অকারণে সময় কাটতে থাকে। তাই শৌচাগারে ফোন নিয়ে না যাওয়ার অভ্যাস গড়ে তোলা এবং প্রয়োজন শেষ হলে উঠে আসাই ভালো। নিয়মিত কোষ্ঠকাঠিন্য, ব্যথা বা রক্তপাত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অশান্তি এড়াতে যা করবেন
দাম্পত্যে ব্যক্তিগত সময়ের প্রয়োজন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জরুরি পারস্পরিক সহযোগিতা। কাজের চাপ বেশি থাকলে বা কিছুক্ষণ একা থাকতে ইচ্ছা করলে সঙ্গীকে সরাসরি তা জানানো যেতে পারে। এতে অজুহাত তৈরি করার প্রয়োজন হয় না, ভুল বোঝাবুঝিও কমে।
একই সঙ্গে ঘরের কাজ ও সন্তানের দায়িত্ব কে কীভাবে সামলাবেন, তা নিয়ে দুজনের মধ্যে স্পষ্ট বোঝাপড়া থাকা দরকার। একজনের বিশ্রামের প্রয়োজন হলে অন্যজন সহযোগিতা করবেন, আবার দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে পরস্পরের প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে।
‘ওয়েপনাইজড পুপিং’ সমাজমাধ্যমে আলোচিত একটি শব্দ হলেও এর মধ্য দিয়ে উঠে এসেছে সম্পর্কের পরিচিত একটি সমস্যা-দায়িত্ব ভাগ করে না নেওয়া। বাথরুমে কিছুটা সময় কাটানো নিজে কোনও অপরাধ নয়।
কিন্তু সেই সময় যদি বারবার সঙ্গীর ওপর কাজের চাপ বাড়ায়, তবে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা জরুরি। কারণ সুস্থ দাম্পত্যে ব্যক্তিগত পরিসরের পাশাপাশি প্রয়োজন সমান দায়িত্ববোধ, সহযোগিতা ও পারস্পরিক সম্মান।
সূত্র: মেড ইন্ডিয়া, মিডিয়াম ও অন্যান্য

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন

দায়িত্ব এড়াতে বাথরুমে গিয়ে বসে থাকায় বাড়ছে দাম্পত্যে অশান্তি

আপডেট সময় ০৬:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬