শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

রংপুরের গঙ্গাচড়ায় আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে বাল্যবিয়ে স্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকরের উপর বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আসিফ ফেরদৌস। আইনিভাবে বাল্যবিয়ের অপরাধ সম্পর্কে আলোচনা করেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান। বাল্যবিয়ে প্রতিরোধে কাজী, ইমাম, পুরোহিত, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করেন কর্মশালার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিষয়ের আলোকে উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রেজানুল হাসান। পরামর্শমূলক বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন গঙ্গাচড়ার সুপারভাইজার। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের গর্ভমেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশন মেহজাবিন। সহযোগিতায় ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের মিজানুর রহমান। কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ তাদের নিজেদের অবস্থান থেকে বাল্যবিয়ে প্রতিরোধে দায়িত্ব পালনে আরো ভূমিকা রাখার অভিমত ব্যক্ত করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com