শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বক্সার মোহাম্মাদ আলীর সাবেক স্ত্রী কাবুলে, প্রতিষ্ঠা করবেন ক্রীড়া সংস্থা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

স্পোর্টস স্টেডিয়াম এবং ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠা করতে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন কিংবদন্তি মার্কিন বক্সার মোহাম্মাদ আলীর সাবেক স্ত্রী খলিলাহ কামাচো। গত শুক্রবার (২৬ অক্টোবর) তালেবান সরকারের ক্রীড়া অধিদফতর প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক এএফপিকে এই তথ্য নিশ্চিত করেন।
মার্কিন বক্সার মোহাম্মাদ আলীর সাথে ১৯৬৭ সালে খলিলাহ কামাচো-আলির বিয়ে হয়
দেশটির রাষ্ট্রীয় মিডিয়া অধিদফতর জানিয়েছে, বেগম আলী পিরোজি (দারিতে বিজয়) নামে একটি স্পোর্টস স্টেডিয়াম এবং মোহাম্মদ আলীর নামে একটি ক্রীড়া সংস্থা তৈরি করতে কাবুল এসেছিলেন। তবে কাবুলের নতুন আইন অনুসারে নারীদের জন্য খেলাধুলায় অংশ নেয়া নিষিদ্ধ।
উল্লেখ্য, ১৯৫০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন বেলিন্ডা বয়েড ক্যামাচো-আলি। বিয়ের পর সাবেক স্বামী মোহাম্মাদ আলীর মতো তিনিও ইসলাম গ্রহণ করেন।
কামাচো আলি একজন মার্শাল আর্টিস্ট। একইসাথে তিনি একজন অভিনেত্রী ও লেখক। সূত্র : জিও নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com