শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কক্সবাজারে মহাসড়কের পাশে পলিথিনের বেড়া দিয়ে বালু লুট!

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

কক্সবাজারে মহাসড়কের পাশে পলিথিনের বেড়া দিয়ে বালু লুট চলছে। মহাসড়ক সংলগ্ন ছড়া খাল থেকে স্যালু মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ভাঙ্গন হুমকীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সরেজমিনে দেখা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফুলছড়ি বনবিট অফিসের উত্তর পার্শ্বের মহাসড়ক সংলগ্ন কালো পলিথিনের বেড়া করা হয়েছে বালুর মহাল। সংলগ্ন ছড়া থেকে স্যালু মেশিন দিয়ে দিবা রাত্রী চলছে বালু উত্তোলন। সন্ধ্যার হলেই সশস্ত্র মহড়ায় বালুর ট্রাক দাপিয়ে নিচ্ছে বালু। এই অপ্রতিরোধ্য বালুখেকোর নাম নুরুল ইসলাম। তিনি একাধিকবার জেলখাটা দাগী আসামী। সংলগ্ন ছড়াখাল দখল করে বালু উত্তোলন করে বিক্রী করছে। নুরুল ইসলাম(৪০) খুটাখালী ৮নং ওয়ার্ডের তৈয়ম গুলাল প্রকাশ তৈয়া বলীর পুত্র। তিনি জানান, ছড়ার দুই পাশে তার জমি। তাই ছড়াখাল থেকে বালু উত্তোলনে জন্য কোন অনুমতির প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, নদী কিংবা সড়ক ব্যবস্থা ধ্বংস করে বালি উত্তোলনের জন্য কাউকে অনুমোদন দেওয়া হয়নি। অতিশীঘ্রই সমুহস্থানে অভিযান পরিচালনা করে অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com