শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাইটানস্ স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ

সোহেল মাহমুদ (বোরহানউদ্দিন) ভোলা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বোরহানউদ্দিনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধনী ম্যাচে বোরহান উদ্দিন কিংস ক্লাব বোরহানউদ্দিন প্যানথার ক্লাবের মুখোমুখি হয়। এর আগে বিকেল ৩টায় বেলুন উড়িয়ে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর সুযোগ্য সন্তান জনপ্রিয় রাজনীতিবিদ, দৈনিক খবরপত্র পত্রিকা সম্পাদক ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ। মারুফ ইব্রাহীম আকাশ বলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ বোরহানউদ্দিনবাসীর মিলন মেলা হয়েছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে। মাদক থেকে তরুণ প্রজন্মকে বিরত রাখার অন্যতম হাতিয়ার খেলাধুলা। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। টাইটানস্ স্পোর্টিং ক্লাবের সভাপতি ইসরাত জাহান বনিসহ এ সময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির আহ্বায়ক কাজী ফিরোজ আলম, পৌর-বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির। সার্বিক তত্ত্বাবধানে ছিল টাইটানস ক্লাবের সেক্রেটারি আতিফ আসলাম রুবেল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com