সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে দুস্থ মহিলাদের মাঝে গাভী বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনাপুর গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার উদ্যোগে অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে গাভী (বকনা গরু) বিতরণ করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার ২ টায় সোনাপুর গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ব্যুরোর সহযোগিতায় সংস্থার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতি করেন সংস্থার সভাপতি মোছাঃ রুপছানা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক ওবাইদুর রহমান। সংস্থার হিসাব রক্ষক হরিলাল সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো রাখেন গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলতাফ হোসেন, সোনাপুুর দাখিল মাদ্রাসার সুপার দাহিরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক দুলাল অধিকারী প্রমুখ। শেষে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে গাভী (বকনা গরু) বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com