রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ এরশাদ মিয়া। দুপ্রক শ্রীমঙ্গলের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপত্বিতে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুপ্রকের উপজেলা সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান ও সদস্য ডাক্তার পুষ্পিতা খাস্তগীর। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুর্ধেন্দু ভট্টাচার্য্য, ৮ম শ্রেণীর শিক্ষার্থী অভিরূপ চৌধুরী ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আনিকা হোসেন। দুর্নীতি দমন কমিশন দুদকের সহযোগিতায় উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, স্কেল, ছাতা, টিপিন বক্স, পানির পট, খাতা ইত্যাদি ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com