শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সালথায় মেলামাইন ও প্লাস্টিক সামগ্রীর ভীড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি শিল্প

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ফরিদপুরের সালথায় বাঙ্গলীর আদিযুগ হতে ঐতিহ্য হিসেবে গৃহস্থালির কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছিল বাঁশের তৈরি কুলা, চালন, ঝুড়ি, সাজি, ধামা, গোলা, মাথাল ও পলোসহ বাহারি রকমের টেকসই পণ্য। তবে বর্তমানে মেলামাইন ও প্লাস্টিক সামগ্রী তৈরি পণ্যের ভীড়ে বাজারে বাঁশের তৈরি করা এ সকল সামগ্রীর চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এতে কুটিরশিল্পের সঙ্গে জড়িত সালথা উপজেলা সদরের সাহাপাড়া গ্রামের কয়েকটি পরিবার ধুঁকছেন অর্থনৈতিক সংকটে। সম্প্রতি সরেজমিনে সালথা সাহাপাড়া গ্রামে দেখা যায়, বাঁশ থেকে চটা বের করে নিপুণ হাতের কারুকাজে স্বপ্ন বুনছেন কৃষ্ণ দাস, প্রভাস দাস, আনন্দ দাস, শ্যামলী রানী দাস, রানী দাস ও অনামিকা দাসসহ কয়েকটি পরিবার। কৃষিনির্ভর এলাকাটিতে তারা বারোমাসই এই সকল পণ্য তৈরি করে থাকেন। এতে তারা বর্তমানে কষ্টের দাম না পেলেও বংশপরম্পরায় বাঁশের পণ্য বানানো তাদের একটি নেশা। তারা বলেন, যুগ যুগ ধরে বাঁশের কুলা-ডালা ও চালনসহ নানা ধরনের পণ্য নিজেদের হাতে তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছিলাম আমরা। কিন্তু বাজারে প্লাস্টিকের পণ্যের দাম কম হওয়ায় ও বাঁশের দাম বেড়ে যাওয়ায় আমাদের তৈরি পণ্যের কদর দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে অনেক পরিবার শখ করে বাঁশ দিয়ে তৈরি কিছু পণ্য গৃহস্থালির কাজে ব্যবহার করছেন, তাই এখনো এ শিল্পটি টিকে আছে। তারা আরও বলেন, সরকার যদি আমাদের পুঁজির ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা অন্য ব্যবসা করে একটু ভালোভাবে চলতে পারব। ফরিদপুর বেসিকের উপ-মহাব্যস্থাপক মানছুরুল করিম বলেন, বর্তমান সরকার যেহেতু প্লাস্টিক পণ্য ও পলিথিন ব্যবহার বন্ধে ব্যবস্থা নিচ্ছেন, এরই ধারাবাহিকতায় আমরাও প্লাস্টিক পণ্য পরিহার করে শিল্পবান্ধব দেশীয় বাঁশের পণ্য তৈরি করে বাজারজাত করার জন্য এ শিল্পের সঙ্গে জড়িতদের উৎসাহিত করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com