শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার খড়রিয়া এলাকায় পেড়লী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা প্রদান করা হয়। সেবামূলক এ কর্মসূচির আয়োজন করে খড়রিয়া সোসাইটি নামে ঢাকাস্থ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সহযোগিতায় ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল এবং অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশন। আয়োজকেরা জানায়, এ কর্মসূচির মাধ্যমে দৃষ্টি স্বল্পতা জনিত রোগ ও চোখের অন্যান্য সমস্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ ও ২০০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা দেওয়া হয়। এছাড়া চোখ পরীক্ষা করে ৩০০ ছানি রোগীদের বাছাই করা হয়েছে। তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। এসময় খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান, টিমের সমন্বয়ক মিজানুর রহমান, অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুর রহমানসহ খড়রিয়া সোসাইটির পরিচালক ও উপদেষ্টাম-লী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com