শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আগৈলঝাড়ায় মানববন্ধন ও গণমিছিল

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

আইনজিবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আগৈলঝাড়ায় মানব বন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পয়সার হাটে মুসলিম তৌহিদী জনতার আয়োজনে পয়সারহাট পূর্ব পাড় বাসস্টান্ড থেকে গণ মিছিল পশ্চিমপাড়, পয়সারহাটসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্ব পাড় বাসস্টান্ডে মুসলিম তৌহিদী জনতা মানব বন্ধনে অংশগ্রহন করে। পয়সারহাট কওমী মাদরাসার পরিচালক মাওলানা আবু ইসহাক আশরাফী সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পূর্বপয়সা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা ইয়ামিন আসসাইফ, পয়সারহাট কেন্দীয় জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম, মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মুফতি আবদুল আউয়াল, হাফেজ জামাল উদ্দিন, মাওলানা মিল্লাত হোসেন, মাওলানা মাসুদুর রহমান (ঠান্ডা), স্থানীয় মোঃ আবুল কালাম ও মোঃ পলাশ দেওয়ান প্রমূখ। বক্তারা চট্টগ্রাম আদালত চত্তরে প্রকাশ্যে মুসলিম তরুন আইনজিবী সাইফুল ইসলাম আলিফ এর হত্যার বিচার ও সন্ত্রাসী জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com