বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাস পাওয়ায় ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ফ্যাসিস্ট আওয়ামী সরকার কতৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (৩ ডিসেম্বর২০২৪) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ‘র ব্যানারে ঈশ্বরগঞ্জ পৌর শহরে ওই আনন্দ মিছিল করা হয়। মিছিলটি পৌর বাজারের ছাগল মহালে অবস্থিত দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকুসহ নেতৃবৃন্দ পৌর বিএনপি নেতা হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হেসেন চকদারসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে নেতারা বলেন, বিগত দিনগুলোতে বিএনপি ন্যায় বিচার পায়নি। আওয়ামী লীগ সরকার মিথ্যা সাজানো মামলা দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করেছিলো। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com