শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুরে মাঠের পর মাঠ জুড়ে পেঁয়াজ রোপনে ব্যাস্ত সময় পার করছে চাষীরা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ফরিদপুরে মাঠের পর মাঠ জুড়ে পেঁয়াজ রোপনে ব্যাস্ত সময় পার করছে কৃষকেরা মাঠ তৈরি, বীজতলা থেকে চারা তুলে জমিতে লাগানো, সেচসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন পেঁয়াজ চাষীরা। গেলো বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায়, এ বছর আবাদের পরিমান কিছুটা বেড়েছে। অপরদিকে সরকারি প্রণোদনার বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, বিস্তীর্ণ জমিতে চলছে পেঁয়াজ চাষ। দল বেঁধে পেঁয়াজের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। এ যেন পেঁয়াজের চাষের মহোৎসব। দেশের দ্বিতীয় বৃহৎ পেয়াজ উৎপাদনকারী ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় পেঁয়াজের চারা উৎপাদনের পর তা জমিতে রোপনের ধুম পড়েছে। জেলাজুড়ে, লালতীর, এমাস কিং, তাহেরপুরি, বারি-১ সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপন করা হয়েছে। তবে সার, কীটনাশক ও মজুরি খরচ বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে ফেলেছে কৃষকদের। গত বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবছর পেঁয়াজের আবাদ কিছুটা বাড়লেও কৃষকদের অভিযোগ মৌসুমের শুরুতে সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ফলে বাজার থেকে কেনা পেয়াজ বীজেই লাভের আশা করছেন তারা। এদিকে সরকারি বীজে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে পুনরায় প্রনোদনার পেয়াজ বীজ বিতরণের মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেয়া হয়েছে বলে দাবি জেলার কৃষি অফিসের। নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, নগরকান্দা উপজেলায় এবছর ৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের জন্য লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর ফরিদপুর জেলায় ৪৬ হাজার ২শ ৬০ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গেলো বছরের তুলনায় ১৩০ হেক্টর বেশি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com