শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের মহা আয়োজন

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে অনুষ্ঠিত হলো সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সপ্তাহ-২০২৫। ২৭ জানুয়ারি ছিলো আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক-অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুর রউফ। সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সপ্তাহ-২০২৫ এর সমাপনী দিনের উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। বর্ণিল আয়োজনে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিক্ষক প্রতিনিধি মো. জাকিদুল ইসলাম এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ২০২৫ এর আহ্বায়ক সৈয়দ নাসির আফজাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোস্তাকিয়া মাহমুদা পারভীন, অভিভাবক প্রতিনিধি ড. অমর কান্তি চাকমা ও রেলী চাকমা। প্রধান অতিথির বক্তব্যে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ একটি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান যা জাতি, ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দিয়েছে। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তারা যেন মানুষের মতো মানুষ হয়ে মা-বাবার স্বপ্ন পূরণের সাথে সাথে দেশ ও জাতি গঠনে যথার্থ অবদান রাখেন। সভাপতির বক্তব্যে প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া তাঁর শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং ছাত্রছাত্রীদের আদর্শবান মানুষ ও সুনাগরিক হয়ে জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা লাভের মাধ্যমে দেশের ভাবমূর্তি তুলে ধরতে আহ্বান জানান। অন্যদিকে, উদ্বোধনী বক্তব্যে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে ২০ বছরে পদার্পণ করেছে। এ কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা কৃতিত্বের সাথে পাস করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত আছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বনফুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি পুনর্মিলনী অনুষ্ঠান করবেন যা হবে সবদিক থেকে নান্দনিক এবং স্মরণীয়। পুরস্কার বিতরণী পর্বে সপ্তাহব্যাপী সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আবদুর রউফ। সপ্তাহব্যাপী উৎসবমুখর আয়োজনের সমাপনী পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের ছাত্রছাত্রীদের নান্দনিক পরিবেশনা সকলকে মুগ্ধ করে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি আনন্দময় সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম সপ্তাহের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। সপ্তাহধরে চলা প্রতিভা প্রকাশের এই অনন্য আয়োজনে ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলা, বইমেলা, হাতের লেখা দেয়ালিকা উৎসব, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, বাংলার চিরায়ত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছে যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে বলে আশাপ্রকাশ করেছেন আয়োজন সংশ্লিষ্টরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com