সেচ্ছাসেবী সংগঠন ইসলামিক এইড সওয়াব আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সংগঠনটি দেশের বিভিন্ন মসজিদে অজুখানা নির্মাণ, টিউবওয়েল প্রদান সহ গরীব অসহায় দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণ মুলক কাজ করে যাচ্ছেন্। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টায় পাটগ্রাম সরকারী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন এলাকার ৪ শত উপকার ভোগীদের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ করেন। যার প্রতিটি প্যাকেটের মুল্য ৫১৫০ টাকা। সেচ্ছাসেবী সংগঠনটি কলেজ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের কো-অর্ডিনেটর মো. লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনেয়ারুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক এমরান আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মনোয়ার হোসেন লিটন, জামায়াতের উপজেলা আমীর হাফেজ শোয়াইব আহমেদ, হাবিবুর রহমান, ইমরান হোসাইন, আনিছুর রহমান, নাসির উদ্দিন বেলাল, ইউনুস আলী, সোহরাব হোসেন প্রমুখ। সওয়াবের সাফল্য কামনা করে অনুষ্ঠানে উপকার ভোগীদের মধ্যে ফুড প্যাক বিতরণের উদ্ভোধন করে তাদের উদ্যেশ্য করে আনোয়ারুল ইসলাম রাজু বলেন আপনারা মনে করবেন না যে আমরা আপনাদের করুণা করছি। এটা আমাদের প্রতি আপনাদের হক সেই দায়িত্ব পালন করছি। আগামীতে যদি আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে আমাদের প্রতি আপনাদের যে হক সেই হক আপনাদের বাড়িতে পৌছে যাবে ইনশাল্লাহ।