শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে প্রতিহত করতে হবে। আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের হাতে সমর্পণ করুন। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল। সম্মেলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর খিলগাও চৌরাস্তা জামে মসজিদে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী অনেককে ভয় পাচ্ছেন। সিদ্ধান্ত নিতে পারছেন। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ দখলবাজের অবস্থান নেই। তিনি বলেন, অনেকে ভুয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। বরং পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয় আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের উচ্চ মহলে সুপারিশ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com