বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এই সময়ে পা ফাটা রোধে যা করবেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০

শীত আসি আসি করছে। হেমন্তের সোনালি আভায় ভর করতে শুরু করেছে শীতের ধূসরতা। পাতা ঝরার গান বলছে শীতের শুষ্কতার দিন এসে গেল বলে। এমন সময়ে প্রকৃতির পাশাপাশি আমাদের ত্বকের নানা পরিবর্তন দেখা দেয়। ত্বকের কোমলতার জায়গায় দেখা দেয় মলিনতা। এসময়ে পা ফাটার সমস্যা খুবই সাধারণ।
পা ফাটার সমস্যা দেখা দিলে সেটি আরও অনেকগুলো সমস্যা ডেকে আনে। ফাটা স্থানে ধুলো-ময়লা ঢুকে ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। আবার জুতা পরতে কিংবা হাঁটতেও সমস্যা হয় অনেক সময়। তাই শীতের আগেই পায়ের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। চলুন জেনে নেয়া যাক, এই সময়ে পা ফাঁটা রোধে কী করণীয়-
ঝামা দিয়ে পা ঘষুন: পা ভালো রাখতে রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম পানিতে পা ভিজিয়ে নিন। এবার একটু সাবান লাগিয়ে ঝামা পাথরে পা ভালো করে ঘষে নিন। এতে মরা কোষ, ময়লা সব উঠে আসবে। সেই সঙ্গে গোড়ালিও থাকবে পরিষ্কার।
জুতা: শীতের সময়ে নরম জুতা পরার চেষ্টা করুন। এসময়ে শক্ত জুতা একদমই পরবেন না। পা ঢাকা জুতা পরবেন। সেইসঙ্গে পরুন মোজা। মোজা পরার আগে পায়ে ক্রিম লাগিয়ে নিতে পারেন।
লেবু ও হালকা গরম পানি: একটি পাত্রে হালকা গরম পানির সঙ্গে লেবুর রস আর এক চিমটি খাবার সোডা মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর একটি পিউমিক স্টোন দিয়ে পা পরিষ্কার করে ফেলুন। এভাবে নিয়মিত করলে পা ফাটার সমস্যা সহজেই দূর হবে।
ভেজিটেবল অয়েল: পা ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিন। এবার ভেজিটেবল অয়েল বা নারিকেল তেল ভালো করে লাগিয়ে নিন। মোজা পরে ঘুমাতে যান। দেখবেন পা নরম থাকবে সেই সঙ্গে ফাটা দাগও মিলিয়ে যাবে।
গোলাপজল ও গ্লিসারিন: গোলাপজল আর গ্লিসারিনের মিশ্রণ পা ফাটা ও চামড়ার ক্ষয় অনেকটাই সারিয়ে তুলতে পারে। কারণ গ্লিসারিন রুক্ষ চামড়াকে নরম করে, এবং গোলাপজলে থাকা ভিটামিন এ, বি৩,সি, ডি,ই আর অ্যান্টি-অক্সিড্যান্ট পা মসৃণ করে তোলে।
কলা ও মধু: গরম পানিতে পা ডুবিয়ে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এবার পাকা কলা আর মধু দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার ওই পেস্ট পায়ে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে এলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করলেই খুব ভালো ফল পাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com