বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
এনফ্রেল প্রতিনিধিদলের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসকে (এনফ্রেল) আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হবে।’
গতকাল শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে এনফ্রেল প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন এনফ্রেল- এর নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, ক্যাম্পেইন ও অ্যাডভোকেসির সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ারথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা অমি।
এনফ্রেল হলো এশিয়ায় নির্বাচনী গণতন্ত্র উন্নয়নে নিবেদিত একটি আঞ্চলিক সিভিল সোসাইটি নেটওয়ার্ক। গত দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থাটি নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বৈঠকে এনফ্রেল বাংলাদেশে চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরে, বিশেষ করে নাগরিক নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ পুনর্গঠনে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে। প্রতিনিধিদলটি অংশীজন ম্যাপিং এবং প্রয়োজনীয়তা নিরূপণের উদ্যোগ নিয়েও আলোচনা করে, যা নাগরিক সমাজের সম্পৃক্ততা জোরদার ও নির্বাচনী স্বচ্ছতা বৃদ্ধির সুযোগ চিহ্নিত করতে সহায়তা করবে। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে এনফ্রেল এবং বাংলাদেশে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অংশীজনদের সাথে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com