রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে ২৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান সহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। অন্যান্যদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষকগণ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান উপস্থিত কৃষকদের হাতে ধান বীজ ও রাসায়নিক সার তুলে দেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, প্রত্যেক কৃষককে প্রতি ১ বিঘার জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com