গতকাল সিরাজগঞ্জ চেন্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ র হল রুমে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ চেন্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে ১০০০ শয্যা বিশিষ্ট চীন-মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সরকারের নিকট সিরাজগঞ্জ বাঁসীর পক্ষ থেকে জোর দাবি জানান। এ সময় তিনি আরো বলেন, এই হাসপাতাল প্রতিষ্ঠা প্রাণের দাবি আর এই দাবি বাস্তবায়নের জন্য যে যে পদক্ষেপ নিতে হয় তা আমরা সিরাজগঞ্জ বাসিকে সাথে নিয়ে নেব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় সাংবাদিক নেতা, ছাত্র, ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিএনপি’র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।