শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বারহাট্টায় পৈত্রিক সম্প্রত্তির ধান জোর করে কেটে নেওয়ার অভিযোগ

মোনায়েম খান নেত্রকোনা
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

জেলার বারহাট্টা উপজেলায় ৩১৮ শতাংশ জমির পাকা ধান জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। পাশের আটপাড়া উপজেলার রুপচন্দ্রপুর গ্রামের সোনালী তাং গংদের বিরুদ্ধে। ফসল রক্ষার জন্য ৯৯৯ নাম্বারে কল করেও পুলিশের সহযোগীতা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন। বুধবার সকালে বারহাট্টা উপজেলার বোয়ালজানা গ্রামের মৃত ফিরোজ মিয়া ছেলে মোঃ রুকন মিয়ার ১,একর ১০ সতাংশ জমির পাঁকা ধান কেটে নিয়েছে। আটপাড়া রুপচন্দ্রপুর গ্রামের ১.মোঃ সোনালি তালুকদার(৬০) ২. মোঃ তাজ্জত আলী(৫৫), উভয় পিতা মৃত ইন্নছ আলী,৩. হাবিবুর রহমান(৫২) পিতা মৃত রুস্তুম আলী সর্ব সাং রুপচন্দ্রপুর আটপাড়া। ৪. মোঃ আব্দুল জব্বার(৮০), পিতা মৃত মৌজ আলী, ৫. মোঃ আদর আলী(৩৬), পিতা আব্দুল জব্বার, ৬. মোঃ রঞ্জু মিয়া(৪৫), পিতা আব্দুল জব্বার সর্ব সাং বোয়ালজানা বারহাট্টা নেত্রকোণা। সহযোগীতা সাহায্যের জেলার বিভিন্ন কার্যালয়ে অভিযোগ করার পরও বুধবার সকালে সংঘবদ্ধ দলটি দেশীয় অস্ত্র নিয়ে জমির বাদীকে ভয় দেখিয়ে জমির পাকা ধান কেটে নিয়ে গেছে। এই ভাবে পালা ক্রমে ৩১৮ শতাংশ ভূমির পৈত্রিক সম্প্রত্তির ধান জোর করে কেটে নিয়ে যায়। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম শালিশ হলেও কোনো সুরাহ হয়নি। বরং বুধবার লাটিয়াল বাহিনী নিয়ে সবার সামনে ১,একর ১০ সতাংশ জমির পাকা ধান কেটে নিয়ে গেছে। এ জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। পৈত্রিক সূত্রে সি,এস ২১,৩৯,২১, বি আর এস, ৩৩২,৩৯৩,২৪১, এস এ বি আর এস ৮০৫,৭১১,৮০৪,নামা পরিমাণ ১১০ একর নামা ১৪৮ একর এর মধ্যে ৮৮ সতাংশ নামা ৩,২৭ একর মধ্যে ১২০ শতাংশ যাহা ৩১৮ শতাংশ ভূমি সূত্রে প্রাপ্ত সম্প্রত্তির মালিক মোঃ রুকন মিয়া থানায় অভিযোগ করেন ০৩.১৮ একর তফছিল বর্ণিত জমির খতিয়ান বিআর এস কৃত সস্পত্তির ধান জোর করে কেটে নেওয়ার পর। গত ১০-৪-২৫ ইং তারিখ নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। এর পরেও বুধবার নতুন করে বুধবার ক্ষেতের ধান কেটে নিয়ে যায়, সোনালি তাং এর লোকজন। সরজমিনে গিয়ে দেখা যায় বোয়ালজানা গ্রাামের মোঃ রুকন মিয়া, তার জমিতে দীর্ঘদিন যাবৎ ফসলাদি ফলাইয়া ও ভোগদখল করিয়া আসিতেছে। রুপচন্দ্রপুর গ্রামের একটি সংঘবদ্ধ দল মিলে রোপন কৃত ভূমির বোরো ধান জোর করে কেটে নিয়ে যায়। এই নিয়ে এলাকায় গ্রাম শালিশে হলেও কোন সমাধান হয়নি। ন্যায় বিচারের আশায় রুকন মিয়া মানুষের ধারে ধারে ঘুরছে। এলাকাবাসী জানান, সোনালি তাং গংরা জোর করে মানুষের জমি দখল করে আসছে। বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব কাটিয়ে নিরীহ রুকন মিয়াসহ এলাকার অনেকের জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। জমির ধান কাটার বিষয়ে সোনালী তালুকদার এর ছেলে সুজন মিয়া বলেন আমাদের কাছে এই জমির বৈধ দলির পত্র রয়েছে। আমরা দাদার আমল থেকে এই জমি ভোগদখল করে আসিতেছি। এই নিয়ে বারহাট্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com