শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান

সাইফুর রহমান:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দৃঢ় ঐক্যের ভিত্তিতে সব অশুভ শক্তিকে পরাজিত করে এগিয়ে যেতে হবে আমাদের। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু এমন সব বিভাজন ভুলে গিয়ে আমরা চাই এক অপার সম্প্রীতির বাংলাদেশ, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।
তিনি আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেনি তখন বিএনপিই সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমাদের আন্দোলন কখনই অসাংবিধানিক ছিল না, আমরা বরাবরই বলেছি ফয়সালা হবে রাজপথেই।
তারেক রহমান অভিযোগ করেন, রাজনীতিতে এখন দৃশ্যমান হয়ে উঠছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন, এ পর্যন্ত যে ক’টা বড় উন্নয়ন অর্জন হয়েছে, তার অন্তত ৭০ ভাগই বিএনপির শাসনামলে সম্পন্ন হয়েছে।
বিএনপির ঘোষিত ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
‘টেইক ব্যাক বাংলাদেশ’ উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এর সামান্য অংশ অর্জিত হয়েছে। পুরোপুরি বাস্তবায়ন তখনই সম্ভব, যখন মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন, বেকারত্ব নিরসন-এই প্রতিটি ক্ষেত্রেই কাজ করে যেতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় তিনি সরাসরি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিএনপি কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালার প্রতিপাদ্য ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com