বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গরমে চোখের যত্নে করণীয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

গরমে অনেকেই ত্বকের যতেœ নানা কিছু করে থাকেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কম মানুষ চোখের যতœ নিয়ে থাকেন। চোখ আমাদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। এজন্য গ্রীষ্মে বিশেষভাবে চোখের যতœ নেওয়া প্রয়োজন।
সানগ্লাস ব্যবহার করুন
অতিরিক্ত তাপ ও রোদ চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বাড়ির বাইরে বের হলেই সানগ্লাস ব্যবহার করুন। এটি রোদ এবং অতিরিক্ত তাপ থেকে চোখ রক্ষা করবে।
টুপি ব্যবহার করুন
রোদে বেরোনোর সময় শুধু সানগ্লাস নয়, টুপিও ব্যবহার করুন। এতে রোদ থেকে আপনার মাথা এবং চোখ দুটিই রক্ষা পাবে।
চোখ পরিষ্কার রাখুন
দিনের মধ্যে কয়েকবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চোখ-মুখ ধুয়ে নিন অথবা চোখে পানির ঝাপ্টা দিন। এতে সূর্যের প্রখর তাপ থেকে আরাম পাওয়ার পাশাপাশি বাইরের ধুলা-ময়লা জমে চোখে বিভিন্ন ইনফেকশন হওয়ার সম্ভাবনা একদম কমে যায়।
সরাসরি এসির বাতাস এড়িয়ে চলুন
এসির বাতাসে চোখ অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে এসির বাতাস সরাসরি যেন চোখে না লাগে।
প্রচুর পানি পান করুন
গরমে ঘাম হয়ে শরীর শুকিয়ে যায়। এর প্রভাব সবচেয়ে আগে পড়ে চোখে। তাই এই সময়ে প্রচুর পানি পান করুন। তাতে চোখ ভেজা থাকবে। চোখের ক্ষতি কম হবে।
দুপুরে বাইরে বের না হওয়া
একান্ত প্রয়োজন না হলে দুপুরে বাইরে বের হওয়া ঠিক নয়। মনে রাখবেন, দুপুরের রোদ আর তাপ চোখের সবচেয়ে বেশি ক্ষতি করে।
সাবধানে সানস্ক্রিন ব্যবহার করুন
গরমে ত্বকের যতেœ অনেকেই সানস্ক্রিন ব্যবহার করেন। অসাবধানতাবশত এই ক্রিম চোখে লাগলে সমস্যা হতে পারে। তাই এই ক্রিম ব্যবহারে সাবধান থাকুন।
সুইমিংয়ে গগলস ব্যবহার করা
গ্রীষ্মের গরমে আরাম পেতে সুইমিং পুলে বা যে কোনো জলাধারে সাঁতার কাটার সময় সুইমিং গগলস পরা উচিত।
চোখকে বিশ্রাম দিন
সুস্থ থাকার জন্য চোখকে বিশ্রাম দিতে প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘণ্টা ঘুম প্রয়োজন।
চোখের ড্রপ ব্যবহার করুন
চোখের আর্দ্রতা বজায় রাখতে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু কিছু আই ড্রপ ব্যবহার করেন। এটি মোটেও উচিত নয়। তাই এটি ব্যবহার করার আগে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
লেখক: ডা. মো. আরমান হোসেন রনি,চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com