শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝালকাঠিতে ওয়ালটন প্লাজা শাখার ফ্রি মেডিকেল ক্যাম্প

নজরুল ইসলাম ঝালকাঠি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ঝালকাঠিতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এতে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। (১৫ মে) সকাল ১০টায় ওয়ালটন প্লাজা (স্টেশন রোড, সদর চৌমাথা) প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন- ০৮ পিরোজপুর এরিয়ার ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মোঃ ইয়ামিন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক গিয়াস উদ্দিন বশির, মোঃ উজ্জ্বল রহমানসহ আরো অনেকে। চিকিৎসাসেবা দেন ঝালকাঠি সদর হাসপাতালে সহকারী সার্জন ডাঃ মাহমুদুর রহমান এবং তার সহকারী আমিনুল হক। স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলারও আয়োজন করা হয়েছে। এতে ওয়ালটনের গ্রাহকসহ সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখে কেনার আগ্রহ প্রকাশ করেন। পণ্যও কিনেন অনেকে। চিকিৎসাসেবা নিতে আসা সজল মোল্লা, শিউলি খাতুন, শাহিদা আক্তার, রেজাউল করিম, ওয়াজেদ আলী, আবেদ আলী প্রমুখ বলেন, ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেয়েছি। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়ালটন পরিবারের কাছে। এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে, কর্তৃপক্ষের কাছে এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে ওয়ালটন। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে ঝালকাঠি ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com