জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন- বর্তমানে জলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন অংশীজনের মধ্যে যে বিরোধ দেখা যাচ্ছে তাতে জুলাই আকাঙ্খাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। রাষ্ট্রের স্থিতিশীলতা ধরে রাখতে গণঅভ্যুত্থানকারী রাজনৈতিক ও ও দূরদর্শী ভূমিকা পারে এই সংকট দূর করতে। সাম্প্রতিক সময়ে কোন কোন রাজনৈতিক শক্তি এমন কিছু কৌশল নিচ্ছে, যা উত্তেজনা, বিভ্রান্তি ও সংঘাতের পরিবেশ তৈরি করছে এবং জাতীয় স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। রাজনৈতিক অস্থিরতা কেবল জুলাই অভ্যুত্থানের অভিপ্রায়কে বিপর্যস্তই করবে না, বরং গোটা রাষ্ট্রকে ঠেলে দেবে এক অনিশ্চিত ও বিপজ্জনক ভবিষ্যতের দিকে। এই ধরনের ‘কর্মকৌশল’ গণঅভ্যুত্থানের আকাঙক্ষার প্রতি ঝুঁকিপূর্ণ এবং কাঙিক্ষত শাসনব্যবস্থার রূপান্তরকে ব্যাহত ক’ রে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের পথকে সুগম করবে। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় রাজনীতিতে নীতি নির্ধারন ও বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের সাংবিধানিক অধিকার প্রদান করলেই উপনিবেশিক শাসন ব্যবস্থার বিপরীতে জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে। এটাই জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায়। ২৪ শে শনিবার বিকালে জেএসডি ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলা ও পৌরসভা শাখার সম্মেলন ‘২৫ তিনি উপরোক্ত মন্তব্য করেন। সভায় প্রধান বক্তা জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন রাষ্ট্র ব্যক্তিগত কোনো উচ্চাকাঙক্ষা পূরণের মঞ্চ নয়-এটি এক সম্মিলিত নৈতিক দায়বদ্ধতার ক্ষেত্র। প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত জনগণ এবং ইতিহাসের কাছে জবাবদিহির বিষয়।
অভ্যন্তরীণ আর্থসামাজিক পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংস্কারের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়নের পর সংবিধান সংস্কার সভা ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক শক্তি সমূহ ঐক্যমত স্থাপন করলেই বিদ্যমান সংকট থেকে উত্তরণ লাভ করা সম্ভব। কামাল আতাতুর্ক উচ্চবিদ্যাল মিলনায়তনে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক তাজ উদ্দিন আজাদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এম এইচ জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, ফেনী জেলা সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবিরমানিক, কামাল উদ্দিন মজুমদার সাজু, কামরুল আহসান অপু, এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু,নুর রহমান, এস এম রানা চৌধুরী, মোহাম্মদ সাহাব উদ্দিন, আনিসা রতœা, সুমন খান, ছাত্র নেতা মোসলেহ উদ্দিন বিজয়।