আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হলো জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ২৫মে থেকে ২৭মে ২০২৫ পর্যন্ত সারা দেশের ন্যায় খুলনার ফুলতলা ভূমি কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার বেলা ১১টায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে তার অফিস কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। এসময় উপ¯ি’ত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার রায়, নায়েব আলমগীর কবীর,কবি ও সাংবাদিক আনন্দ কুমার স্বর, সাংবাদিক তাপস বিশ^াস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সাংবাদিক সামছুল আলম খোকন, ইউএফএসের নির্বাহী পরিচালক শেখ জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর আগে একটি র্যালী বের হয়। র্যালীটি এলাকা পরিদর্শন করে। এদিকে এ উপলক্ষ্যে রবিবার বেলা ১১টায় খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ জানান, ভূমিসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটালাইজ করা হয়েছে। ভূমির ই-নামজারির আবেদনসহ এর নিষ্পত্তি অনলাইনের মাধ্যমে সহজে সমাধান হচ্ছে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিদের্শনায় সকল নাগরিক এ জনবান্ধব ভূমিসেবার কর্মপরিকল্পনার সুফল ভোগ করবে। প্রেস কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয় প্রশাসন এ প্রেস কনফারেন্সের আয়োজন করেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলায় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আটটি স্টলে থাকছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনার। জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ডরুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হবে। এছাড়া দেশের যে কোন প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।