শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় ৩ দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩ দিন ব্যাপি “ভূমি মেলা”শুরু হয়েছে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যেকে সামনে রেখে ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র‌্যালী, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমান ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার ও তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই সেবা পেতে পারে। রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সেতূভুষন দাশ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহমেদ জাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,প্রভাষক বাবলু শংকর নাথ। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নুরে আলম, ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী,ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, উপজেলা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় লোহাগাড়া উপজেলা ভূমি অফিস ছাড়াও ৩টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রদান করা হচ্ছে। সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমি মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com