বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সুজানগরে শোক র‌্যালি

সুজানগর (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সুর্নিভর বাংলাদেশের রুপকার, মহান স্বাধীনতা ঘোষক ও বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিশাল শোক র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্দেশনায় সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে শোক র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্ডল মার্কেটের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ,বি,এম তৌফিক হাসানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, নুরুল ইসলাম মাসুম চৌধুরী, হারুন হাজারী, সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের আহবায়ক শাজাহান আলী শেখ, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা ও উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, বিএনপি নেতা নুারুল ইসলাম মাসুম চৌধুরী, মাসুম হায়দার, তোরাব আলী, আবুল কালাম, এবিএম আহসানুল হক পিকু, খন্দকার গোলাম আযম, ইয়াকুব আলী, আলাউদ্দিন আলাল, আলী আকবর, সাফা খান, আব্দুল মালেক, মনিরুজ্জামান মান্নান, মুক্তার শেখ সহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন, একাত্তরে পাকবাহিনীর নির্মম ও পৈশাচিক আক্রমণে দিশেহারা জাতির মুক্তির জন্য বাংলাদেশের স্ব^াধীনতা ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্ব^াধীন করেছিলেন। দেশের ক্রান্তিকালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছিলেন শহীদ জিয়া।
তাঁর সৎ ও দক্ষ নেতৃত্ব বিশ্বদরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছিল। দীর্ঘ সতের বছর যাবৎ একটি ভোটবিহীন অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি উল্লেখ করে বক্তারা আরো বলেন, গুম, খুন, অত্যাচার নির্যাতন সহ করে এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে বিএনপিই মাঠে ঠিকে আছে। যদি আবার কোন নতুন ষড়যন্ত্র দেখতে পায় তাহলে জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথেই অবস্থান নিবে বিএনপি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com