শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে: সালাহ উদ্দিন

শাহজাহান সাজু:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এজন্য ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগুতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রোববার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অর্পণ আলোক সংঘের উদ্যোগে ‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ ‘তারুণ্যের রাষ্ট্র চিন্তা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকেই দেশে মেধাপাচারের ঘটনা ঘটেছে মন্তব্য করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমাদের এখানে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে একবার চলে গেলে মেধাবীরা এখানে আর ফিরে আসে না। আমি অনেক দেশ দেখেছি, সাম্প্রতিক ইতিহাসে আমরা চায়না ও ইন্ডিয়াতে দেখেছি, তারা অন্য দেশ থেকে প্রশিক্ষণ ও জ্ঞান নিয়ে এসে নিজের দেশকে ডেভেলপ করেছে।
তিনি বলেন, মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো। আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে মেধাপাচার করা হয়েছে। তারা আর আসেন নাই। এমন একটা পরিবেশ তারা এখানে সৃষ্টি করেছে যাতে এখানে মেধাবীরা যাতে না আসে।
মাতৃভাষায় শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে সালাহ উদ্দিন বলেন, আমাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে হবে মাতৃভাষায়। আমরা অবশ্যই সেকেন্ডারি শিক্ষা গ্রহণ করবো, কিন্তু যদি বিদেশি ভাষায় প্রাথমিক ও সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি পড়তে যায়, তবে সে ক্ষেত্রে মেধার বিকাশটা হবে না। যখন শিশু কথা বলে, তার মা যেভাবে কথা বলে সেও সেভাবে কথা বলে। শুধু ইংলিশ মিডিয়াম স্কুল সৃষ্টি করলাম, সেখানে পড়ালাম আমেরিকা পাঠাবো বলে-এগুলো ইমোশনাল। আর এর বাইরেও আমরা বিদেশি দু’টি ভাষা শেখাবো।
অর্পণ আলোক সংঘের প্রতিষ্ঠাতা বিথীকা বিনতে হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com