রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘বৈদ্যুতিক চুলা’ বিষয়ে লার্নিং শেয়ারিং কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে “বৈদ্যুতিক চুলা কমায় খরচ, পরিবার হয় স্বচ্ছল, পরিবেশ রাখে দূষণমুক্ত-সুনির্মল” এই প্রতিপাদ্যে একটি লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুন) সকাল থেকে কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে এসএনবি’র বাংলাদেশ এনার্জি এক্সেস টু মডার্নাইজেশন (বিম+) প্রকল্পের রেফারেল রিওয়ার্ডস উইন্ডো। কর্মশালার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা সরকারি কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি। এ সময় তিনি বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে এমন কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক চুলা ব্যবহার যেমন খরচ সাশ্রয় করে, তেমনি পরিবারের স্বাস্থ্য ও পরিবেশের জন্যও এটি উপকারী। কর্মশালায় এসএনভি’র ফান্ড ম্যানেজমেন্ট অ্যাডভাইজার সৈয়দ মুর্তজা জাহাঙ্গীর, পিএমই শামীম জাহান, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট খালিদ প্রিন্স সিদ্দীক, আইপিএসভি, নারী উদ্যোক্তা, গৃহিণী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকারীরা অংশ নেন। তারা তাদের অভিজ্ঞতা, সুবিধা ও চ্যালেঞ্জ শেয়ার করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এমন কর্মশালার আয়োজন করা হবে, যাতে পরিবেশবান্ধব প্রযুক্তি বিষয়ে সচেতনতা ও ব্যবহার বাড়ে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com