শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সবজি চাষে সফল কৃষক আব্দুল মুন্নাফ

আশরাফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) সিরাজগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে কৃষক আব্দুল মুন্নাফ নিজেকে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এমন সময় তাঁকে অর্থনৈতিক ও কারিগরী সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশের স্বনামধন্য টেকসই ও মজবুত বেসরকারি প্রতিষ্ঠান আশা নিমগাছি ব্রাঞ্চ। আব্দুল মুন্নাফ বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে আশা কর্তৃক পরিচালিত এসএমএপি ঋণ ৪০ হাজার টাকা গ্রহণ করে প্রথমে বাণিজ্যিক ভাবে সবজি চাষে সফলতা অর্জন করেন। এরপর পুনরায় তিনি ৮০ হাজার টাকা ঋণ গ্রহন করে সাড়ে তিন বিঘা জমিতে শসা পটল করোলা ঝিঙ্গা চিচিঙ্গা লাউ চাষে জমিতে পলিমার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছে। গতকাল সোমবার সকালে মুন্নাফের কৃষি/সবজি বাগানে গেলেই জমিতে সারি সারি সবজির গাছ সবুজ বাগানে সেজেছে এমন চিত্রের দেখা মেলে। সবজি চাষ করে এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক আবুল মুন্নাফ। তাকে দেখে এলাকায় এখন অনেক কৃষক/কৃষাণী সবজি চাষে আগ্রহী হবেন বলে মনে করেন স্থানীয় কৃষি বিভাগ। কৃষক আবুল মুন্নাফ এ প্রতিবেকদকে জানান,আমি কৃষক মানুষ,সামান্য মজুরিতে অন্যের কাজ করে যা আয় করি তা দিয়ে খুব কষ্ট করে ছেলেমেয়ের লেখাপড়ার যাবতীয় খরচের পাশাপাশি সংসার চালাতে খুবই হিমশিম খাচ্ছিলাম। এমন সময় অধিক আয়ের জন্য আশা থেকে ঋণ নিয়ে সবজি চাষ শুরু করে আলহামদুলিল্লাহ সফল হই। যার পুনরায় আবার ঋণ নিয়ে এবার কয়েক বিঘা জমিতে সবজি লাগাই। আশা করি এ সবজিতে ভালো লাভবান হতে পারব ইনশাআল্লাহ। এসময় আব্দুল মুন্নাফের সবজি চাষ মাঠ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আশা এনজিও সিরাজগঞ্জ শাখার সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রী) জনাব মোঃ আব্দুল খালেক, আশা নিমগাছি ব্রাঞ্চের সিনিয়র সহকারী ম্যানেজার শামীমা পারভিন সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com